খাবার বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরের খাবার বিতরণ করা হয়। স্থানীয় সামাজিক সংগঠন এসো মানবকল্যাণ (এমাক) এর আয়োজন করে। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যরা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের সঞ্চিত কিছু টাকা দিয়েই শিশু শিক্ষার্থীদের জন্য খিচুড়ি ও মাংস খাওয়ার এ ব্যবস্থা করেন।