খামারিদের সংগঠনের কমিটি গঠন

বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ নামে খামারিদের সংগঠনের গাজীপুর সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে মো. বাছির উদ্দিন সভাপতি ও মো. শাহ আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর পৌরসভা মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবদুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পশুসম্পদ কর্মকর্তা আমিন উদ্দিন। পরে ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।