খালেদাকে নববর্ষের শুভেচ্ছা হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার বিকেল সোয়া পাঁচটায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। ওই কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দিন প্রামাণিক খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকেও শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।