বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে।
গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে বিএনপির সূত্র জানিয়েছে।
সাক্ষাতের সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।