সম্মেলনের পৌনে দুই বছর পর নরসিংদী জেলা বিএনপির কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক খায়রুল কবিরকে সভাপতি এবং তোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।কমিটি অনুমোদনের সংবাদে গতকাল রোববার দুপুরে নরসিংদী শহরে আনন্দ মিছিল বের করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির বলেন, জেলা বিএনপির সব নেতা-কর্মী এ দিনটির জন্য অপেক্ষা করছিলেন। এ কমিটিতে যাঁদের ঠাঁই হয়নি, পরবর্তী সময়ে কমিটি গঠনে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।