রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর সামনে আজ বুধবার বিকেলে তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হিরু মোল্লা ঘটনাস্থল থেকে প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, খিদমাহ হাসপাতাল পেরিয়ে উড়াল সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আহতদের অবস্থা গুরুতর নয়। তবে যাত্রীদের সংখ্যা তিনি জানাতে পারেননি।