এ ক ন জ রে

খুন

বগুড়ার কাহালু উপজেলায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী ইসমত আরা বেগম (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ইসমত আরা উপজেলার পাবিহারা গ্রামের আবু বকর সিদ্দিকের (৪০) স্ত্রী। এ ঘটনায় পুলিশ ওই রাতেই আবু বকর সিদ্দিককে আটক করেছে।  নিজস্ব প্রতিবেদক, বগুড়া