খুরশেদ আলম সচিব হলেন

সরকার রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদায় মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধানের পদে নিয়োগ করেছে। এক সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর এ নিয়োগ গত ২০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ২০০৯ সালের এপ্রিল থেকে এ ইউনিটে তিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তির আলোচিত মামলা পরিচালনায় তিনি বাংলাদেশের ডেপুটি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে তিনি জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক বিভিন্ন ফোরামে নিয়মিতভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।