খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণসহ কয়েক দফা দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সভায় স্থানীয় জনসাধারণ এসব দাবি জানায়। গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবে ‘খুলনা অঞ্চলে রেল বৈষম্য: আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমাজ উন্নয়ন কমিটি এ সভার আয়োজন করে। সভায় উপস্থাপন করা অন্য দাবিগুলো হচ্ছে, খুলনা-ঢাকা রেলপথে দুটি (ডবল) লাইন স্থাপন ও খুলনায় আরও একটি আন্তনগর ট্রেন চালু করা। সমাজ উন্নয়ন কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় এস এম দাউদ আলী, শেখ আবদুল কাইয়ুম, জাকিয়া আখতার প্রমুখ বক্তব্য দেন।