ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে গতকাল মঙ্গলবার পরীক্ষামূলক বাস চলেছে।
দুপুরে কলকাতায় রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (সিএসটিসি) কসবা ডিপোয় এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে পতাকা নেড়ে পরীক্ষামূলক বাসযাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।