খুলনা সরকারি খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) ব্যবস্থাপক মো. আবদুল মান্নান তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রি বইয়ে লিপিবদ্ধ না করে ট্রাকসহ ২৭৫ বস্তা চাল বাইরে নিয়ে যাওয়া ও গুদামে নিম্নমানের চাল থাকার কারণ ব্যাখ্যা চেয়ে গতকাল বৃহস্পতিবার জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুর রহমান খান এ নোটিশ পাঠান।
এ ছাড়া র্যা ব-৬-এর পক্ষ থেকে আটজনের নাম উল্লেখ করে খালিশপুর থানায় মামলা করা হয়েছে। মামলায় সিএসডি ব্যবস্থাপক, দুজন গুদাম ইনচার্জ, একজন নিরাপত্তা প্রহরী ও সিএসডি শ্রমিক ইউনিয়নের তিনজন নেতাকে আসামি করা হয়েছে। বুধবার রাতে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলি। গত মঙ্গলবার সন্ধ্যায় র্যা ব চালভর্তি ট্রাকসহ ক্রেতা খলিলুর রহমানকে আটক করে।