সুনামগঞ্জ পৌরসভা বাজারের কয়েকটি দোকান থেকে খাওয়ার অনুপযোগী প্রায় ২০ মণ খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের কর্মকর্তারা বাজার তদারকি করতে গেলে আদালত এসব খেজুর জব্দ করেন। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে সাতজন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নির্বাহী হাকিম সৈয়দ ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পচা ফল বিক্রির দায়ে সাতজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।