বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ দলের সব নেতার মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে খোকন মুক্তি সংগ্রাম পরিষদ।
দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্ট্যাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুল ইসলাম।