মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভবেরচর ইউপির সদস্য মো. ইলিয়াছ প্রধানকে একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ও গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বলেন, ইউপি সদস্য ইলিয়াছের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জমি কেনা নিয়ে প্রভাব খাটানো এবং দলবল নিয়ে মো. দেলোয়ার হোসেন ও ফরিদ মিয়া নামের স্থানীয় দু্জন ক্রেতাকে মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই মামলা হয়।ইউপি সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া।