মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা চত্বরে অবস্থিত পাঁচটি সরকারি কার্যালয়ে গত মঙ্গলবার চুরির ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, ওই দিন রাতে চোরের দল উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, যুব উন্নয়ন কার্যালয়, পরিসংখ্যান কার্যালয়, মৎস্য অধিদপ্তরের কার্যালয় ও বাংলাদেশ পল্লি উন্নয়ন কার্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান প্রজীব কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা ভেঙে আলমারি, সেলফ, ফাইল কেবিনেটসহ আনুষঙ্গিক আসবাব ও মূল্যবান দলিল, নথিপত্র তছনছ করে।উপজেলা সাব-রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘প্রাথমিক যাচাইয়ে আমাদের কার্যালয়ের কোনো নথিপত্র খোয়া যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’