সংক্ষেপ

গণগ্রন্থাগার উদ্বোধন

নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বাজারে গতকাল বুধবার শেখ সোয়াব চলনবিল গণগ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। সিংড়া থানার পক্ষ থেকে গল্প, উপন্যাস, জীবনদর্শন, ধর্মীয় ও গবেষণামূলক শতাধিক বই হস্তান্তরের মধ্য দিয়ে গণগ্রন্থাগারটির যাত্রা শুরু হয়। এ সময় গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল, ২ নম্বর ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।