গণপিটুনিতে জনযুদ্ধের সদস্য নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণপিটুনিতে ঠাণ্ডু রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঠাণ্ডু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামে।