গণসংগীতের শিল্পী কামরুদ্দিন আবসার গুরুতর অসুস্থ। গত শুক্রবার মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।রোববার দিবাগত রাতে তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। চিকি ৎ সকেরা বলেছেন, তাঁর অবস্থা শঙ্কামুক্ত নয়।কামরুদ্দিন আবসারের ছেলে আদনান মুকিত বলেন, দীর্ঘদিন ধরে হূদেরাগসহ একাধিক অসুখে ভুগছিলেন তাঁর বাবা।গণসংগীতের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক কামরুদ্দিন আবসার আশির দশকের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ লেখক শিবিরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সংগঠক তিনি।