গণস্বাক্ষর কর্মসূচি

রাজবাড়ীতে গত রোববার শুরু হয়েছে চার দিনব্যাপী মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি। সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। উদ্বোধনী দিনে স্বাক্ষর করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা প্রমুখ। বুধবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।