গণস্বাক্ষর

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনার বিচারসহ ছয় দফা দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়। জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক পঙ্কজ কান্তি দে কার্যক্রম উদ্বোধন করেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. রইসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতা বুলবুল দাস, দ্বীপাল ভট্টাচার্য প্রমুখ।