পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি গণহত্যা দিবস আজ ৬ অক্টোবর। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় রাজাকার বাহিনী উপজেলার সূর্যমণি গ্রামের ওয়াপদা বেড়িবাঁধে ২৪ জন হিন্দুকে গুলি করে হত্যা করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শহীদ পরিবারের পক্ষ থেকে শোকযাত্রা, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, সঞ্চরণসভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি