গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে মুন্সিগঞ্জ সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অভিযোগ করে, ষষ্ঠ শ্রেণী থেকে গণিত বিষয়ে ধারাবাহিকভাবে এ পদ্ধতি ছিল না। হঠাৎ করে নবম শ্রেণীতে সৃজনশীল পদ্ধতি যুক্ত হওয়ায় সমস্যা হচ্ছে।