গফরগাঁওয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা নতুন বাজারে মোবারক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এক বছর আগে ওই বাজারেই বিএনপির কর্মী গোলাপকে কুপিয়ে হত্যা করা হয়। গোলাপ হত্যা মামলার অন্যতম আসামি মোবারক সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা নতুন বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় তাঁকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।