গভর্নর পদে আতিউর রহমানের মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আতিউর রহমানের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ তিন বছরের বেশি বাড়ানো হয়েছে। গত বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি হয়। তবে আদেশটি প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার।আদেশে বলা হয়, বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ১ মে থেকে বা যোগদানের তারিখ থেকে তাঁর বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত অর্থাৎ ২০১৬ সালের ২ আগস্ট পর্যন্ত গভর্নর পদে আতিউর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হলো।