গম সংগ্রহ শুরু

নাটোরে সরকারিভাবে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের বড়গাছা সরকারি খাদ্যগুদামে গম সংগ্রহের উদ্বোধন করেন সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সদরের ইউএনও মোহাম্মাদ নায়িরুজ্জামান, জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ বছর জেলায় ২৮ টাকা কেজি দরে ১০ হাজার ৮৯৪ মেট্রিক টন গম ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ক্রয় করা হবে ২ হাজার ৬৬৬ মেট্রিক টন। একজন কৃষক ৫০ কেজি থেকে ৩ টন পর্যন্ত গম সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। এ অভিযান চলবে ৩১ মে পর্যন্ত। নাটোর প্রতিনিধি|