গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় ঢাকা বাইপাস সড়কে গত সোমবার দিবাগত রাতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গরুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাক আরোহী এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন।নিহত বাবুল মিয়ার (৩২) বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ কুনরা গ্রামে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার সাহাদুল্লাহ (৪০) ও আবদুল হালিম (৪৮) এবং ট্রাকচালকের সহযোগী আল আমিন (২০)।