ঘাসের সঙ্গে বিষ মিশিয়ে ১৮টি গরু হত্যার দায়ে চারজনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান জিলানী পৃথক দুটি ধারায় আসামিদের এ সাজা দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বাদল মনি, ঋষি দিলীপ, মেথর দিলীপ ও দিনেশ। ২০০৬ সালের ৬ জুলাই রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যার চর দক্ষিণপাড়া এলাকার রমজান আলীর ছেলে রিপনের গোয়ালঘরে ঘাসের সঙ্গে বিষ মিশিয়ে আসামিরা একটি গাভিসহ ১৮টি গরু হত্যা করেন।