কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাছিনা বেগম, খদিজা বেগম, ছমুদা খাতুন, দিলবাহার ও মোহাম্মদ আবদুল্লাহ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় টেকনাফগামী একটি বাসে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।