গাঁজা সেবন করায়...

গাঁজা সেবন করার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক ওই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো উপজেলার আহম্মদপুর গ্রামের জাহাঙ্গীর ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার নামাপাড়া গ্রামের মো. সাদ্দাম। ধরমপাশা থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলা সদরের ত্রিমুখী মোড়ের মোটরসাইকেল স্ট্যান্ডে গতকাল জাহাঙ্গীর ও সাদ্দাম গাঁজা সেবন করছিল। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করে। বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত জাহাঙ্গীরকে ১৫ দিনের ও সাদ্দামকে ৫ দিনের কারাদণ্ড দেন।