নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ গত রোববার অনুষ্ঠিত হয়েছে। ছয় হাজার ১৮০ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু বক্কর সিদ্দিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মজিদ দুই হাজার ৩৬৮ ভোট পান। ওই ইউপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি