গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

গাছ কেটে পরিবেশ ধ্বংস করছে বিরোধীদল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে বিরোধী দল গাছ কেটে পরিবেশ ধ্বংস করছে। তারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করছে। তাদের হাত থেকে গবাদি পশুও রেহাই পাচ্ছে না।
আজ শুক্রবার প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া শহীদ মিনার চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। যাঁরা নির্বাচন বানচালের স্বপ্ন দেখেন, তাঁদের জনগণ প্রতিহত করবে। আবার ক্ষমতায় গেলে ২০২১ সালের মধ্যে দেশে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
বিস্তারিত আসছে........