গাছ কেটে শোভা বৃদ্ধি

শোভা বাড়ানোর জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) নাটোর কার্যালয়ের নবনির্মিত ভবনের সামনের চত্বর থেকে গতকাল সোমবার নয়টি গাছ কেটে ফেলা হয়েছে। বিএডিসি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সম্প্রতি নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় নাটোর-বগুড়া সড়কের পশ্চিম পাশে বিএডিসির (সেচ) নাটোর কার্যালয়ের দোতলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। গতকাল ভবনের সামনের অংশে থাকা তিনটি আমগাছ, চারটি ইপিলিপি, একটি মেহগনি ও একটি রেইনট্রি গাছ কেটে ফেলা হয়। পরে গাছগুলো ভ্যান গাড়িতে করে করাতকলে নিয়ে যাওয়া হয়। গাছগুলোর বয়স আনুমানিক আট বছর হবে। বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, যাতায়াত-সুবিধা ও অফিসের শোভা বৃদ্ধির জন্য গাছগুলো কাটা হয়েছে।