গাজীপুরে অস্ত্র ও গুলিসহ দুজন গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর (ভীমবাজার) এলাকা থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকার বিমল চন্দ্র (২৮) ও একই এলাকার শরীফুল ইসলাম (৩০)।পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে একটি পিস্তল ও ১১টি গুলি উদ্ধার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বিমলের বাড়ি থেকে আরও একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।