গাজীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় গতকাল বৃস্পতিবার দুপুরে ৫৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১। তাঁর নাম নাজিম উদ্দিন (২৫)।তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বারেন্ড গ্রামের জমির উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে র্যব-১-এর সহায়তায় গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালায়। পরে ওই এলাকায় ইয়াবা বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করে এবং পকেট থেকে ৫৮৫ পিচ ইয়াবা উদ্ধার করে।