গাজীপুরে ট্রাকের চাপায় পোশাক শ্রমিক নিহত অবরোধ, ভাঙচুর

গাজীপুরে ট্রাকচাপায় মোরশেদা বেগম (৪৫) নামের পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার শালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।