গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হন। তিনজন এখনো নিখোঁজ। ওই ঘটনায় আহত হয়েছেন অর্ধশত শ্রমিক ও পথচারী। কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে শ্রমিকেরা অভিযোগ তুলেছেন। মঙ্গলবার ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম।