গাজীপুর সদর উপজেলায় মাদক ব্যবসার দায়ে মো. মামুন নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর উপজেলার পাচৈর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মামুনকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।