গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকার একটি সিএনজি স্টেশনে গতকাল শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্টেশনের একটি যন্ত্র পুড়ে গেছে।ফায়ার সার্ভিস ও সিএনজি স্টেশন সূত্র জানায়, খাড়াজোড়া এলাকায় তুরাগ সিএনজি স্টেশনে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে একটি কাভার্ড ভ্যানে গ্যাস দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে স্টেশনের একটি ডিসপেনসার যন্ত্র পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।