ঢাকায় গাজীপুর অফিসার্স ফোরামের দ্বিবার্ষিকী সাধারণ সভা গত পয়লা বৈশাখ রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০১৫-২০১৬ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (ভূমি) মো. আজহারুল হক।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিসিসি উত্তরের অতিরিক্ত সচিব ও প্রশাসক রাখাল চন্দ্র বর্মণ, রেলওয়ের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর কাদের খান, কর কমিশনার সনজিদা খাতুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গণপূর্ত) মনিরুজ্জামান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসিন এবং কোষাধ্যক্ষ বিসিকের উপসচিব শরীফুল ইসলাম ভূঞা। বিজ্ঞপ্তি।