গাজীপুর থেকে অপহরণের তিন দিন পর গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা থেকে মো. পলাশ (৮) নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাশ গাজীপুর সদর উপজেলার চক্রবর্ত্তী এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩০) ও তাঁর সহযোগী এম এ ফিরোজকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। জয়দেবপুর থানার এসআই হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।