গাড়ির চাপ

ফরিদপুরের চন্দ্রপুরীর ওরসফেরত গাড়ির চাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল শনিবার দুপুর থেকে যানজটের সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের নিয়মিত গাড়ির সঙ্গে চন্দ্রপুরীর ওরসফেরত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।