গাড়ি উদ্ধার

রাজধানী ঢাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার বগুড়ায় বিক্রি করার সময় গত বুধবার রাতে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন আবুল হাশেম (২৩), জাহাঙ্গীর আলম (২২) ও আমিনুল ইসলাম (৩০)। ডিবি পুলিশের ওসি লুত্ফর রহমান জানান, ঢাকার কাকলী এলাকার অবসরপ্রাপ্ত কর্নেল কায়সার মান্নানের প্রাইভেটকারটি ১১ এপ্রিল চুরি হয়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা করা হয়।