পূর্ব সুন্দরবনে মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে জগদীশ সরদার (৬৫) নামের একজন বনজীবী নিহত হয়েছেন। বুধবার দুপুরে চাঁদপাই রেঞ্জের মরা পশর খালে এ ঘটনা ঘটে। জগদীশ সরদার বাগেরহাটের মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের মৃত হরষিৎ সরদারের ছেলে। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষ গতকাল তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।