রাজধানীর গুলিস্তানে গণপরিবহনের আর হকার দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের জেরবার অবস্থা। কোনোভাবেই হকারদের থেকে মুক্ত করা যাচ্ছে না ফুটপাথ। পাশাপাশি রাস্তা দখল করে আছে গণপরিবহনের টিকিট কাউন্টার অবৈধ গাড়ি পাকিং। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের।
গুলিস্তানে রাস্তাজুড়ে বাস বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের রাস্তায় সিটিং সার্ভিস গাড়িতে ওঠার অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ লাইন।ফুটপাতের সঙ্গে রাস্তাও দখল করে নিচ্ছেন হকাররা।গুলিস্তান মোড় থেকে মাজারের দিকে যাওয়ার রাস্তা পুরোটাই হকারদের দখলে।গুলিস্তান কমপ্লেক্সের সামনে থেকে মেয়র হানিফ উড়ালসড়কের প্রবেশমুখে এভাবে একটার পর একটা বাস বিশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে সড়কের একাংশ আটকে ফেলা হয়েছে।