গুলি উদ্ধার

রংপুরের সদর উপজেলার তপোধন ইউনিয়নের তকেয়ারপাড় থেকে গতকাল বুধবার ১৫০টি গুলি উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, জমিতে মাটি কাটার সময় এগুলো পাওয়া যায়।