গুড়ের কড়াইয়ে পড়ে শিশু দগ্ধ

ফুটন্ত খেজুরের গুড়ের কড়াইয়ে পড়ে তামিম নামের দুই বছরের এক শিশুর শরীর ঝলসে গেছে। গতকাল সোমবার নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে খেজুরের রস থেকে গুড় তৈরির সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে। তামিমকে উদ্ধার করতে গিয়ে তার বাবা তসলিমের (৩৫) হাতও দগ্ধ হয়। তামিমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।