গৃহকর্তা খুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু চুরি করতে বাধা দেওয়ায় গৃহকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ভূইয়াগাঁতী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম অজিত কুমার চক্রবর্তী (৪৫)।
উপজেলার ভূইয়াগাঁতী গ্রামের উত্তরপাড়ার অজিতের বাড়িতে বুধবার রাত তিনটার দিকে ১৫-২০ জন ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে। তারা ছয়টি গরু বাড়ির গোয়ালঘর থেকে চুরি করে ট্রাকে তোলে। এ সময় টের পেয়ে অজিত তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা অজিতকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোরেরা ট্রাক রেখে পালিয়ে যায়।