গৃহবধূকে পিটিয়ে হত্যা

যৌতুকের দাবিতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভুলুইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া গ্রামে মরিয়ম বেগম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল শুক্রবার ভোরে ওই হত্যাকাণ্ড ঘটে। এ ব্যাপারে নিহত মরিয়মের ভাই ইসহাক মিয়া বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মরিয়মের স্বামী শাহ আলম (৩৫), শাহ আলমের দুই ভাই হানিফ (৪২) ও হোসেন (২৫) এবং বাবা জুলফে আলীকে (৭৮) আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।