গৃহবধূ খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গতকাল শুক্রবার ময়মোননেছা (৩০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি ওই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী। এ ব্যাপারে শহিদ মিয়া একটি হত্যা মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শহিদ মিয়ার সঙ্গে তাঁর চাচা আবদুল মোতালিবের অনেক দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার ভোররাতে প্রতিপক্ষের লোকজন শহিদ মিয়ার ঘরে হামলা চালায়।