রাজশাহীর চারঘাট উপজেলায় গতকাল শনিবার পুকুরে গোসল করতে নেমে দুই বন্ধু মারা গেছে।
চারঘাট উপজেলার ডাকরা গ্রামে মারা যাওয়া দুই বন্ধু হলো গোলাম মোস্তফা ও এখলাছুর রহমান ওরফে খোকন। তারা দুজনই ডাকরা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। গোলাম মোস্তফার বাবার নাম এসলাম উদ্দিন ও এখলাছের বাবার নাম সাইদুল ইসলাম।
এখলাছের দাদা মুনসুর আলী জানান, গতকাল সকাল নয়টার দিকে তিনি পুকুরঘাটে বসেছিলেন। এ সময় ওরা দুজন পুকুরের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ওরা আর উঠতে পারেনি।